
নরসিংদীতে কিশোরী আমেনাকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার সাত আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো: মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
একই দিন সকাল সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের ২য় জুডিশিয়াল আদালতে তোলা হয় গ্রেফতার ৭ আসামিকে। আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না।
এর আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে শুক্রবার দিবাগত রাতে নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
এ নিয়ে কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এর আগে ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতেৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার এজহারের প্রেক্ষিতে ধর্ষণের সাথে সরাসরি জড়িত ৪ জন এবং সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩ জন নিয়ে মোট ৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বাকি দুই পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]