জঙ্গি সন্দেহে মালয়েশিয়া ফেরত মাসুদুর রহমান ২ দিনের রিমান্ডে
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭
জঙ্গি সন্দেহে মালয়েশিয়া ফেরত মাসুদুর রহমান ২ দিনের রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিমানবন্দর থানা জঙ্গি সন্দেহে আটক মালয়েশিয়া ফেরত মাসুদুর রহমান নামে এক যুবককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগ আনেন, আটক মাসুদুর রহমান মালয়েশিয়ায় থাকাকালীন তালেবান ও হামাসসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হন, এবং সাধারণ মানুষকে এই সংগঠনে যুক্ত হতে উদ্বুদ্ধ করেন। এ কারণে মালয়েশিয়া পুলিশ তাকে গ্রেফতার করে বাংলাদেশ পাঠায়। তার সাথে আরও কারা জড়িত এবং তিনি এমন কর্মকাণ্ডে জড়িত কিনা সে জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন।


রাষ্ট্র পক্ষের আইনজীবী আদালতকে বলেন, 'এটা বিদেশে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়, এ জন্য দেশের শ্রমবাজারে প্রভাব পড়তে পারে'। তাই তাকে সর্বোচ্চ রিমান্ড আবেদন করেন।


এসময় আসামীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, বিচারক আসামি এমন অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি তা স্বীকার করে। পরে বিচারক ২ দিনের পুলিশ রিমান্ডে নেয়ার আদেশ দেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com