আরও ১ হাজার ২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৩
আরও ১ হাজার ২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিগত আওয়ামী সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


বার্তায় বলা হয়, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।


এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক আরও ১,০০৬টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com