
রাজধানীর কামরাঙ্গীচরে যুবতীকে গণধর্ষণের দায়ে ৪ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেন। ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে তাদের।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন শহিদুল ইসলাম (২৩), সাইফুল ইসলাম (২৫), নিজাম (২৪) ও মনির হোসেন ওরফে সেন্টু (২৬)।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম।
তিনি জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]