মানবতাবিরোধী অপরাধ মামলায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২
মানবতাবিরোধী অপরাধ মামলায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইন্টারনেট বন্ধ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।


সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনের করা তিন অভিযোগ আমলে নিয়ে ২১ জানুয়ারি এ মামলার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।


এদিকে শতাধিক গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির ওপর জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী। এর আগে সাক্ষ্য দিতে এসে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সেনা সদস্যদের মধ্যে গুম ও খুনের মানসিকতা কিভাবে তৈরি হলো তার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন।


এসময় তিনি, র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির কথা বলেন ট্রাইব্যুনালে। এছাড়া র‌্যাব গঠনের পর সেখানে পুলিশের সঙ্গে সেনা সদস্যদের যুক্ত করার সিদ্ধান্ত ভুল ছিল বলেও উল্লেখ করেন তিনি।


জবানবন্দিতে তিনি বলেন, বেনজীর আহমেদ র‍্যাব ডিজি ও জিয়াউল আহসান এডিজি হওয়ার পর বিচারবহির্ভূত কার্যক্রম বাড়তে থাকে। গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com