রমজানে নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১
রমজানে নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।


অপরদিকে অফিসের সময় সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com