জামায়াত আমিরের এক্স হ্যাকের ঘটনায় আটক ব্যক্তির জামিন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৭
জামায়াত আমিরের এক্স হ্যাকের ঘটনায় আটক ব্যক্তির জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া নারী বিদ্বেষী পোস্টের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।


বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনাইদ এ আদেশ দেন।


এর আগে, শনিবার (৩১ জানুযারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে।


জামায়াতে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে আটক করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com