হাইকোর্টে চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন, শুনানি সোমবার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:০৯
হাইকোর্টে চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন, শুনানি সোমবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস।


রবিবার (১৯ জানুয়ারি) তার আইনজীবী জামিন আবেদন করেন।


বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার আদালতে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৩০৬ নম্বরে রয়েছে। আগামী সোমবার (২০ জানুয়ারি) এ বিষয়ে শুনানির কথা রয়েছে।


এর আগে গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।


গত বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।
চিন্ময় দাস ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার হন। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওইদিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com