এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:১৪
এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের অধিবেশন চলাকালে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধারণ করা এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দাবি উঠেছে, বক্তব্য চলার সময় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কটাক্ষ।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনের এক অধিবেশনে এক নারী মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন।


এ সময় ট্রাম্পকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায়। ‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।


ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করেছে। পোস্টে বলা হয়, বিশ্ব তাকে নিয়ে হাসছে।


তবে ট্রাম্প সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সম্মেলনের অন্য ভিডিওতে তাকে সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন তিনি। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com