
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরই ইরানের কেশম দ্বীপে পালটা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যেই যুদ্ধের বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেছেন, বলতে গেলে ইরানে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো করছে’। তবে যুদ্ধের কোন পরিস্থিতির বিষয়ে তিনি এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, বার্তা সংস্থা আল জাজিরা।
একই সঙ্গে ট্রাম্প ঘোষণা করেন, ওয়াশিংটন ম্যানিলার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াচ্ছে এবং পারমাণবিক বিদ্যুৎ খাতেও সম্ভবত ‘বড় কিছু’ করতে যাচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]