
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গেল ১০ দিনে ‘জঙ্গি আস্তানায়’ ধারাবাহিক অভিযান চালিয়ে ৭৪ জনকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট লিখেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মীর আলী এলাকা ও ওরাকজাই জেলায় চালানো অভিযানে ৪৩ জঙ্গি নিহত হয়েছে।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চলাকালে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও জব্দ করা হয়েছে।
এ ছাড়া গত ৩ নভেম্বর থেকে বেলুচিস্তান প্রদেশে চালানো একাধিক অভিযানে আরও ৩১ জঙ্গি নিহত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য, নিহত জঙ্গিরা আফগানিস্তান ও ভারতের মদদপুষ্ট ছিল। তবে দেশ দুটি আগেও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
নিহতদের ‘খাওয়ারিজ’ হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ (টিটিপি) আফগানিস্তানের মদদপুষ্ট বলে দাবি করা জঙ্গিগোষ্ঠীগুলোর সদস্যদের বোঝাতে পাকিস্তান সরকার এই পরিভাষা ব্যবহার করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]