
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
রবিবা (৫ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সরকারি মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দ ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাত মাস ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলা যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ওপেকভুক্ত দেশটির তেলমন্ত্রী হিসেবে ২০২৪ সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করা মোহসেন পাকনেজাদ পদত্যাগের খবর সামনে এলো
রাষ্ট্রীয় টেলিভিশনকে প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মেহদি তাবাতাবায়ি বলেন, পাকনেজাদ ব্যক্তিগত কারণ দেখিয়ে ‘অনেক আগেই’ পদত্যাগ করেছিলেন এবং পাকনেজাদের অনুরোধেই প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে তাবাতাবায়ি রোববার এর আগে বলেন, পেজেশকিয়ান মোহসেন পাকনেজাদের পদত্যাগ গ্রহণ করার পর হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
পদত্যাগের খবর প্রকাশের আগে পাকনেজাদকে রাষ্ট্রীয় গণমাধ্যম উদ্ধৃত করে বলতে শোনা যায়, আমরা যে তেল বিক্রি করেছি, তার রাজস্ব এখনও আসছে এবং ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]