হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের
ইয়েমেনে হামলা হলে সৌদিতে আরও তীব্র হামলা হবে
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
ইয়েমেনে হামলা হলে সৌদিতে আরও তীব্র হামলা হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরব যদি নতুন করে ইয়েমেনে কোনো হামলা চালায় তাহলে সৌদিতে আরও বিস্তৃত, তীব্র ও গভীরে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। তিনি রবিবার (১৩ আগস্ট) বলেছেন, সৌদির দক্ষিণাঞ্চলের সারুরাহ ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে।


তিনি জানান, সৌদি গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে প্রায় ১৩০ বার বিমান হামলা চালিয়েছে। কিন্তু নতুন করে যদি আবারও হামলা হয় তাহলে তাদের হামলার তীব্রতা বাড়বে। সঙ্গে সৌদির অনেক গভীরের অবকাঠামোকে টার্গেট করা হবে।


গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোখা দখলের উদ্দেশ্যে অভিযান শুরু করে। তাদের আটকাতে সৌদি আরব বিমান হামলা চালায়। এরপরই হুথিরা সরাসরি সৌদিতে হামলা শুরু করে।


এরমধ্যে গত মঙ্গলবার সবচেয়ে তীব্র হামলা হয়। এ সময় দেশটির বিভিন্ন জায়গায় হুথিদের হামলায় ৭৩ জন বেসামরিক আহত ও বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com