চুক্তি পছন্দ না হলে ইরানের ‘মাথায় বোমা ফেলব’: ট্রাম্প
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৯:১৭
চুক্তি পছন্দ না হলে ইরানের ‘মাথায় বোমা ফেলব’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক মাসের যুদ্ধের অবসান ঘটাতে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, চুক্তির ‘ভাষা পছন্দ না হলে’ যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক হামলা শুরু করবে।


প্রতিবেদন অনুসারে, ফ্রান্সে সম্প্রতি মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে জি৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সম্বোধন করার সময় ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিটি ‘চূড়ান্ত নয়’।


ট্রাম্প বলেন, এটি একটি সমঝোতা স্মারক। আর যদি এটি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার তাদের ওপর গুলি চালানো শুরু করব, তাদের মাথার ওপর বোমা ফেলব


তিনি আরও বলেন, যদি এটি আমার পছন্দ না হয়, যদি তারা ঠিকভাবে আচরণ না করে, তাহলে আমরা আবারও তাদের মাথার ঠিক মাঝখানে বোমা ফেলতে ফিরে যাব।


তবে একই ব্রিফিংয়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইরান কাঠামোগত চুক্তিটি ‘খুবই শক্তিশালী’।


তিনি বলেন, ‘কেউ জানে না এর ভেতরে কী আছে, কিন্তু এটি খুবই শক্তিশালী।’


রিপাবলিকান এই নেতা আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ঘোষণা আসার পর আর্থিক বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং চুক্তি স্বাক্ষরের এক বা দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে।


এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পূর্ণাঙ্গ নথি প্রকাশ করা হয়নি। তবে চুক্তিটি স্বাক্ষরিত হলে তা সাম্প্রতিক সংঘাত-পরবর্তী মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com