২২ তলা ভবন থেকে সন্তানকে ছুঁড়ে ফেললেন মা!
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৬:৩০
২২ তলা ভবন থেকে সন্তানকে ছুঁড়ে ফেললেন মা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংযুক্ত আরব আমিরাতে একজন ভারতীয় প্রবাসী নারী একটি বহুতল ভবন থেকে তার ৫ বছর বয়সী বাচ্চাকে ফেলে দেন। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন। গত বুধবার ঘটনাটি ঘটে।


শনিবার (২৩ মে) গালফ নিউজ প্রতিবেদনে এ খবর জানায়।


এতে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের মতে, এক ভারতীয় প্রবাসী নারী তার মেয়েকে শারজাহর একটি ২২ তলা ভবন থেকে ফেলে দিয়ে নিজে আত্মহত্যা করেছেন।


৩৫ বছর বয়সী ওই মা আল নাহদা এলাকার ওই বহুতল ভবন থেকে ঝাঁপ দেয়ার আগে তার সন্তানকে ফেলে দেন।


গালফ নিউজ বুধবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সেই ভবনটি পরিদর্শন করেছে, যেখানে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী ও ভবন কর্মীদের মতে, নারীটি তার ১৫ তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে লাফ দেয়ার আগে প্রথমে তার মেয়েকে ফেলে দেন। যেহেতু ভবনটিতে ছয় তলা পার্কিং এবং অন্য একটি তলায় একটি জিম রয়েছে, তাই তারা ২২ তলার ওপর থেকে পড়ে যান।


ভবনটির নিরাপত্তাকর্মী জানান, তিনি একটি বিকট শব্দ শুনে বাইরে ছুটে যান এবং শিশু ও নারীটির মৃতদেহ দেখতে পান।


তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুলেন্স বিভাগকে খবর দেন। কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ সকাল প্রায় সাড়ে ১০টা পর্যন্ত এলাকাটি ঘিরে রাখে।


এদিকে, শারজাহ পুলিশ গালফ নিউজকে নিশ্চিত করেছে যে, তারা একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টি পরবর্তী তদন্তের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।


কর্তৃপক্ষ মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি। শনিবার খালিজ টাইমস জানিয়েছে, তারা কীভাবে মারা গেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।


তবে, মালায়ালা মনোরমার তথ্যমতে, ওই নারী একটি অনলাইন ব্যবসা চালাতেন এবং পরিবারের সঙ্গে শারজায় থাকতেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com