ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:৩৯
ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ায় একটি মন্দিরের দেওয়াল ধসে নিহত হয়েছেন ছয়জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।


মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।


প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি — উল্লেখ করে সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি বলেন, প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারি বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে।


আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার দোশি।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com