হাদি হত্যা
দিল্লিতে গ্রেফতার ফয়সাল-আলমগীরের মামলার শুনানি পেছাল
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৬:৫২
দিল্লিতে গ্রেফতার ফয়সাল-আলমগীরের মামলার শুনানি পেছাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় দিল্লিতে গ্রেফতার ফয়সাল ও আলমগীরের মামলার শুনানি পেছানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২ এপ্রিল) পশ্চিমবঙ্গের আদালতে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান অভিযুক্তরা দিল্লিতে অবস্থান করায় এদিন তাদের ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করা হয়।


আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।


এই মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে এদিন ভার্চুয়াল মাধ্যমে আদালতে পেশ করা হয়। একই সঙ্গে এই মামলার প্রধান অভিযুক্তদের দেশ ছেড়ে পালাতে সহায়তা করা দমদম সেন্ট্রাল জেলে বন্দি ফিলিপ সাংমাকেও ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়।


গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে তোলা হয় ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। পরে আদালতে অনুমতিতে ২৩ মার্চ ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকে তারা দিল্লিতেই রয়েছেন।


এদিকে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন।


দালত সূত্রে জানা গেছে, অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।


গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। পরে স্থানীয় আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায়।


বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।


পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে।


পরে ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com