
পারস্য উপসাগরে চরম উত্তেজনার মধ্যে কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
বুধবার (১ এপ্রিল) সকালে চালানো এ হামলায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার এনার্জির একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা দুটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও তৃতীয়টি জাহাজে আঘাত হানতে সক্ষম হয়। খবর আল জাজিরার।
কাতার এনার্জি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, আক্রান্ত জাহাজটির নাম ‘অ্যাকুয়া-১’। হামলার সময় জাহাজটিতে মোট ২১ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা স্পষ্ট করেছে যে দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছিল কিন্তু একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ট্যাংকারে আঘাত করে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে, এ হামলা পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ নৌ-রুটকে আবারও বড় ধরনের নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কাতার উপকূলে এ ধরনের হামলা ওই অঞ্চলের তেল রপ্তানি ও বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]