হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৮:৩১
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে প্রতিদিনই বেড়ে চলছে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হয়ে লাশের সারিতে যোগ হচ্ছে শিশু থেকে নানা বয়সের মানুষ। তারই ধারাবাহিকতায় হামের উপসর্গে গত ২৪ ঘল্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে।


শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৮ জন।


স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৮৩ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ৩৮৯ জনে পৌঁছেছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৬৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের। মোট ১ হাজার ৩৪৮ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।


১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন হাসপাতাল ছেড়েছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জনের। এ সময়ের মধ্যে ছে ২৬ হাজার ৬৮৭ জনের হাম শনাক্ত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com