শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ফের ম্যাট্রিক্সের চিঠি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:৩১
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ফের ম্যাট্রিক্সের চিঠি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ভারতে অবস্তানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য ভারতের নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস এ চিঠি পাঠান।


চিঠিতে স্টিভেন পাওলেস উল্লেখ করেন, গত ৯ নভেম্বর পাঠানো চিঠির ধারাবাহিকতায় পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত অগ্রগতি জানতে চেয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আবেদন সংক্রান্ত অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে বলে তারা জানতে পেরেছেন। তবে শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে আইনি প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।


এ অবস্থায় শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্বের অনুমোদন সংবলিত স্বাক্ষরিত একটি চিঠি সংযুক্ত করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধের বিষয়ে হাইকমিশনের কাছে দ্রুত জবাব চাওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com