দুই সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৬
দুই সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই সচিবকে 'সিনিয়র সচিব' পদে পদমর্যাদা প্রদান করেছে সরকার। মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া দুজন হলেন— স্থানীয় সরকার বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) অবদুল খালেক।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com