রাজধানীতে যৌথ বাহিনীর ‌‘ব্লক রেইড’, কিশোর গ্যাংয়ের ৩৪৪ সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫
রাজধানীতে যৌথ বাহিনীর ‌‘ব্লক রেইড’, কিশোর গ্যাংয়ের ৩৪৪ সদস্য গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়ায় একযোগে ব্লক রেইড চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় পিস্তল, শুটার গান, দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে চার ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে এ অভিযান চালানো হয়। চার থানায় পরিচালিত বিশেষ এই অভিযানে পুলিশ, ডিবি, সোয়াট, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক'শ সদস্য অংশ নেন।


ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, অভিযানে পল্লবী থেকে ২০২ জন, মোহাম্মদপুর থেকে ৫৯ জন, আদাবর থেকে ৪৫ জন এবং গেন্ডারিয়া থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। এ ধরনের বিশেষ অভিযান সামনেও অব্যাহত থাকবে।


পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের তথ্য প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হবে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাদের আদালতে পাঠানো হবে। অন্যদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com