নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:৫১
নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বহুল আলোচিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভা কমিটির বৈঠকে উঠছে আজ।


সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে বিকেলে পূর্ব নির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হবে।


এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে পে-স্কেল বাস্তবায়নে অর্থের যোগানসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।


অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে অনুমোদন পেলে দ্রুতই জারি করা হবে প্রজ্ঞাপন। পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতন কাঠামোর মূল বেতন চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে পুরোটা একসঙ্গে না দিয়ে ধাপে ধাপে দেয়ার সিদ্ধান্ত আসতে পারে।


তুন কাঠামোয় দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য শতভাগ বেতন বাড়ানোর প্রস্তাব রয়েছে। এর আগে সচিব কমিটি দুই অর্থবছরে পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। তবে চূড়ান্ত খসড়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com