সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:০৯
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সাবেক আইজিপি ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


রবিবার (৩০ আগস্ট) ভোরে মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘তিনি (ড. এনামুল হক) প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি পিএইচডি করেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে।


বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এনামুল হক। ১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক নিযুক্ত হন।


এনামুল হক ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com