সবার জন্য শিক্ষা-চিকিৎসাসেবা নিশ্চিত করেছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৮:৩৬
সবার জন্য শিক্ষা-চিকিৎসাসেবা নিশ্চিত করেছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা পাবে না। এমনটা ভাবার কোন সুযোগ নাই। কারন বর্তমান সরকার সবার জন্য শিক্ষা- চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন। শুধু তাই নয় আপনার মেধাবী সন্তান অর্থের অভাবে উচ্চ শিক্ষা লাভ করতে পারবে না। সেটাও হতে দিবে না সরকার। এই বিষয়ে সরকার শিক্ষা সহায়তা ও শিক্ষা উপবৃত্তি ব্যবস্থা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


শুক্রবার (২৮ আগস্ট) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের হল রুমে জটিল রোগে আক্রান্ত, গরীব, দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তর করা এবং দেশের কোনো নাগরিক যাতে অবহেলা বা অর্থের অভাবে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপকার ভোগী মা-বোনদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, আপনার আদরের সন্তানকে সখ করে অনেক টাকা দিয়ে মোবাইল ফোন কিনে দিয়েছেন। এই মোবাইল ফোন দিয়ে ভালো কিছু করা যায় এবং অনলাইনে জুয়া খেলে ধংস হচ্ছে কি না সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। সন্ধ্যার পরে আপনার সন্তান কোন ভাবেই যেন বাহিরে না থাকে। তার সন্ধ্যা হলেই পড়ার টেবিলে এবং রাত ১০টা বাজলে ঘরের বাতি অফ ঘুমিয়ে পড় এবং সকাল হলে সঠিক সময়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাচ্ছে কি না তা দেখতে হবে। কারণ আপনি আমি না একজন মনীষী বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি জাতি দিয়ে দিব। আপনার আমার সন্তানকে ধংসের হাত থেকে রক্ষা করতে এলাকায় মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন!


পরে মন্ত্রী মেধাবী গরীব দুস্ত পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।


এসময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার ভূমি মো. আব্দুল্লা আল-মামুন কাওসার শেখ, সার্কেল এএসপি হারিছ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, মহিলা ও শিশু বিষয়ক অফিসার নিরন্জন কুমার সরকার, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


ঘোড়াঘাটের প্রোগ্রাম শেষে মন্ত্রী বাদ জুম্মা বিরামপুর উপজেলা প্রশাসন, সমাজসেবা এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে জটিল রোগে আক্রান্ত, গরীব, দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও মেধাবী গরীব দুস্থ পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com