চীন-নেপাল সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫২
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৭:২৩
চীন-নেপাল সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

চীন ও নেপাল সীমান্তে ভয়াবহ বন্যার পর নেপালের বিভিন্ন এলাকা থেকে ৫৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ।


শুক্রবার (২৮ আগস্ট) সংস্থাটি জানায়, বিধ্বংসী বন্যায় অন্তত ৫৪৭ জন নিহত এবং ৯৭৭ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের এই দুর্যোগে চীনের অন্তত পাঁচজন নিহত হওয়ায় দুই দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৫২ জনে দাঁড়িয়েছে। দুই দেশ একত্রে জানিয়েছে যে, ১৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।


এই মর্মান্তিক ঘটনার তৃতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় অনুসন্ধানের জন্য ১৪,০০০-এরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং প্রায় ৩,৭৪২ জনকে উদ্ধার করা হয়েছে।


২০১৫ সালের ভূমিকম্পের পর নেপালের জন্য এটিই সবচেয়ে মারাত্মক দুর্যোগ। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে, হিমবাহ ধসের ফলে সৃষ্ট বরফ-জমাট ধ্বংসাবশেষের বিশাল স্রোতের কারণে এই বন্যা হয়েছে।


এদিকে তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে যাওয়ার পর নেপালি পুলিশ শুক্রবার নতুন করে সতর্কতা জারি করেছে। নিরাপত্তাকর্মী এবং উদ্ধার ও ত্রাণকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং প্রয়োজনে অবিলম্বে একটি নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com