সস্তা সবজি পেঁপে, অস্বস্তি ডিম-মাছ-মুরগির বাজারে
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৩:৩৯
সস্তা সবজি পেঁপে, অস্বস্তি ডিম-মাছ-মুরগির বাজারে
মো. মাসুম বিল্লা
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর কাঁচাবাজারে আগুন ধরিয়েছে শীতের আগাম সবজি শিম। এছাড়া বেশির ভাগ সাধারণ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে কেজি ৩০ টাকা। অপর দিকে স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। অস্থিরতা বেড়েছে ভোজ্যতেল, আটা-ময়দাসহ নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে।


ছুটির দিন শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে।


তবে শীতের সবজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ-মাংস। একই সঙ্গে ভোজ্যতেল, আটা-ময়দাসহ নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে। প্রতিটি পণ্যই কিনতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা বেশি দাম দিয়ে।


সবজির বাজারে বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ কিংবা ১০০ টাকায়। লাউ ৭০ টাকা, চালকুমড়ার দাম ৬০ টাকা ও পটলের কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কমেছে করলার দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। গত সপ্তাহের তুলনায় বেড়েছে কাকরোল, ঝিঙা, ধুন্দলের দাম। বাজারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আর পেঁপের দাম রয়েছে আগের মতোই, প্রতি কেজি মিলছে ৪০ টাকায়।


সপ্তাহ ভেদে মাংসের বাজারে প্রায় প্রতিকেজি মুরগিতে ১০ থেকে ৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের এমন চড়া মূল্যের কারণে সবচেয়ে বেশি ক্ষুব্ধ সীমিত আয়ের মানুষ। গত সপ্তাহের তুলনায় সামান্য কমেছে ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।


একই চিত্র দেখা গেছে মাছের বাজারেও। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাস ২৩০ থেকে ২৫০, রুই-কাতল ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজর ৩০০ টাকা কেজি। পাবদা ৩৫০ থেকে ৪০০, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ ও ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মিগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং সইল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। মাঝারি আকারের রুই কেনা যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে। তবে মাছের সাইজ ও জীবিত ও মৃত উপর দাম নির্ভর করে। প্রতিটি বাজারে ১০ থেকে ২০ টাকা কেজিপ্রতি কম বেশি হতে পারে।


অন্যদিকে তেল ও চিনির বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১০ টাকা। প্যাকেটজাত চিনিরও গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে।


এদিকে ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে। প্রতি ডজন ১৫০ টাকা ও হালি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com