
দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে ক্ষুদ্ধ শ্রমিকরা। এতে সড়ক দূর পাল্লারসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে দিনাজপুরের জেলা শহরের সঙ্গে আভ্যন্তরিনসহ অন্য জেলার সঙ্গে সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রেখেছে তারা।
এছাড়াও প্রবেশ পথে বাস রেখে কোতয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ করছে সহকর্মী শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে দূর পাল্লারসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ নাগরিকসহ অন্যান্যদের।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী জানিয়েছেন, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে শেখ বাদশার স্ত্রীর অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের অন্যতম প্রার্থী তার স্বামীকে অংশগ্রহণে বাধা দিতেই ভুয়া মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা গেছে, তফশিল অনুযায়ী আজ মনোনয়নপত্র দাখিলের দিনক্ষন নির্ধারিত রয়েছে।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]