রোহিঙ্গাদের ১০০ কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৩:১৪
রোহিঙ্গাদের ১০০ কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা ডেনমার্ক দেবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার।


শাহে আল জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। এ লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে দেশটি। বাকি ৩ হাজার কোটি টাকা ২০ বছরে পরিশোধ করতে হবে।


প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে মেঘনা নদীর পানি ব্যবহার করে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে।


এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান তিনি।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে। এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।


তিনি বলেন, নির্বাচনের তফসিল ও তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে যাবেন স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী।


নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com