ডিএমপির ২ থানায় নতুন ওসি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৭:৩৪
ডিএমপির ২ থানায় নতুন ওসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার দুই ওসিসহ চার থানার পরিদর্শককে বদলি করা হয়েছে।


রবিবার (৯ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।


আদেশে বলা হয়েছে, ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিমকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ করা হয়েছে। গোয়েন্দা উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে লালবাগ বিভাগের চকবাজার থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।


এ ছাড়া তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিনকে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগে এবং লালবাগ বিভাগের চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুনকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।


এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com