
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন। ঢাকায় আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক সামনে রেখে রোববার (৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়।
গত ২৫ জুন সে সময়ের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে পরিচয় পেশ করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে ১২ জুন ঢাকায় হাইকমিশনার যোগ দেন দীনেশ ত্রিবেদী।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]