হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৯:৩৩
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছে। এ সময় এরোগে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন। হাম শনাক্ত হয়েছে ৯৯ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬৭৭ জন।


শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় হামে দুজন আর হামের উপসর্গ নিয়ে দুজন মারা যায়। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৬৯ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জন।


১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১৩ হাজার ২০০ জন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com