ইয়েমেনে হুতিদের প্রাণঘাতী হামলা, নিহত ৫৮
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০১:২৪
ইয়েমেনে হুতিদের প্রাণঘাতী হামলা, নিহত ৫৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইরান সমর্থিত হুতিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী টাইমস অব ইসরায়েল বলছে, গত চার বছরের মধ্যে দেশটিতে এটিই এক দিনে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।


ইয়েমেনের সামরিক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মারিব প্রদেশের আল-রুওয়াইক, এবং সৌদি সীমান্তবর্তী হাদ্রামাউতের আল-আব্র ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ক্যাম্পে এই হামলা চালানো হয়। মারিবের একটি ক্যাম্পে সকালে সেনা সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় একসঙ্গে অন্তত ৪৫ জন প্রাণ হারান।


হামলার বিষয়ে হুতিরা বলেছে, ‘সৌদি-সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধির’ প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পাশাপাশি ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত আরো তীব্র হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।


গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সরকারি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবরের নাম উল্লেখ করেছেন তিনি।


একই সঙ্গে গোষ্ঠীটি যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


এদিকে, এই সংঘাত সীমান্ত ছাড়িয়ে পৌঁছেছে সৌদি আরবেও।


দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুতিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানায় সৌদি কর্মকর্তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com