
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের একটি হাই স্কুলে গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
সন্দেহভাজন হামলাকারী নবম শ্রেণির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার (৭ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।
দেশটির উপ-অভ্যন্তরীণ মন্ত্রী পোলাপি সুউঞ্চউই জানান, নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক রয়েছেন। কর্তৃপক্ষ সবাইকে ননথাবুরির দেবসিরিন স্কুলের আশপাশে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।
দেবসিরিন স্কুল থাইল্যান্ডের একটি পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। দেশজুড়ে এর একাধিক শাখা রয়েছে।
পোলাপি সুউঞ্চউই আরো বলেন, আহত শিক্ষার্থীরা গুলিতে নয়, বরং আতঙ্কে পালানোর সময় আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই এক কিশোর শিক্ষার্থী।
ঘটনায় তাকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ঘটনার পরপরই পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
প্রাদেশিক পুলিশ জানিয়েছে, ননথাবুরির স্কুলে গুলির ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]