
ঢাকার ধামরাইয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত পপি রাণী সরকার দুই সন্তানের জননী। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে ধামরাই উপজেলার গোমগ্রাম এলাকা থেকে পপি রাণী সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে আহত অবস্থায় তাকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, সিএনজি চালক ও মাদকাসক্ত স্বামী লিটন সরকার প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় দুপুরে সাত বছরের ছেলের সামনেই লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাথরুমের সামনে ফেলে রাখা হয় পপিকে। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নারী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]