
হাঁটি হাঁটি পা পা করে ১৬ বছরে পা রাখল অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট। ‘সারাবেলা সব খবর’ স্লোগান নিয়ে ২০১১ সালের ২ আগস্ট প্রতিষ্ঠিত হয় গণমাধ্যমটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে উচ্চ শিক্ষা নেওয়া বাণী ইয়াসমিন হাসির হাত ধরে প্রতিষ্ঠিত বিবার্তা২৪ডটনেট দেশের শীর্ষস্থানীয় অনলাইনটি ইতিমধ্যে মন জয় করে নিয়েছে কোটি পাঠকের।
একঝাঁক সৎ, উদ্যমী ও অভিজ্ঞ সাংবাদিক ও সংবাদকর্মী তাদের কাজের মাধ্যমে বিবার্তা২৪ডটনেট’কে সমৃদ্ধ করে তুলেছেন একটি অনন্য সংবাদমাধ্যম হিসেবে। যেখানে রয়েছে- জাতীয়, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদন ও লাইফস্টাইলসহ সকল ধরনের গুরুত্বপূর্ণ বিষয়।
বিবার্তা২৪ডটনেট দেশের গ্রাম থেকে শহরে ঘটে যাওয়া সংবাদ দ্রুততার সঙ্গে নিরপক্ষেভাবে পাঠকের কাছে তুলে ধরছে প্রতি মুহূর্তে।
বিবার্তা২৪ডটনেট-এর সম্পাদক বাণী ইয়াসমিন হাসি বলেন, একটি দেশের মূল চালিকা শক্তি অবাধ ও সঠিক তথ্য। দেশের জনগণের কাছে যদি সঠিক তথ্য পৌঁছায়, তাহলে দেশ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। অন্যদিকে ভুল তথ্য যদি জনগণের কাছে পৌঁছে কিংবা গুজব রটে যায়, সেটি বিভ্রান্তি ছড়িয়ে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক্ষেত্রে অনলাইন গণমাধ্যম বিবার্তা২৪ডটনেট সঠিক তথ্য প্রকাশের কাজটি দায়িত্বের সাথে করে আসছে। শুধু তাই নয়, গণমাধ্যমটির সাহসী সত্য উচ্চারণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোশহীন। দক্ষ সংবাদকর্মীদের নিয়ে সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশন করে আসছে বিবার্তা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]