বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে সফর করবেন মার্কিন ব্যবসায়ীরা: সার্জিও গর
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১২:২১
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে সফর করবেন মার্কিন ব্যবসায়ীরা: সার্জিও গর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশ সফর করে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করবে।


শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন এই বিশেষ দূত।


বৈঠক শেষে সার্জিও গর বলেন,‘প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর বৈঠক করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।'


এসময় বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ পারস্পরিক স্বার্থ বিষয়ে আলোচনা হয়।


এর আগে, শুক্রবার সার্জিও গর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর।


পরিদর্শনকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন তিনি।


উল্লেখ, তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com