
রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে কক্সবাজার সফর করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর।
শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান।
রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং লার্নিং সেন্টারসহ ক্যাম্পে পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন মার্কিন দূত। বিকেলে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। বৃহস্পতিবার তিন দিনের সফরে বাংলাদেশ এসেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় আসেন সার্জিও গর। ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত।
শনিবার (৩১ জুলাই) সকালে সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]