
যত কিছুই হোক কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবোই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, ১৫ বছর দেশের মানুষ গুম খুন হয়েছে। কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালিকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি। যত কিছুই হোক কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবোই।
তিনি বলেন, গত ১৫ বছর গুম–খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন। তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন।
সালেহ শিবলী বলেন, দুটো বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটা হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না; দ্বিতীয় হলো তাবেদারির রাষ্ট্র তৈরি হবে না।
প্রেস সচিব বলেন, সকল ধর্মের জন্য নিরাপদ ভূমি হবে দেশ। রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে। বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]