জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৫:১৬
জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এক মিটার (প্রায় ৩ দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)।


বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবারের এই ভূমিকম্পের পর কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করে জাপান সরকার। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


ভূমিকম্পের প্রভাবে কিউশু অঞ্চলের সব ধরনের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু। এর আওতায় উচ্চগতির শিনকানসেন ট্রেন পরিষেবাও রয়েছে।


অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর সেনদাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই সংঘটিত হয় এবং দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে ভূমিকম্প রেকর্ড করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com