ফ্রান্সে বিমান বিধ্বস্ত, ১১ আরোহী নিহত
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৮:৫০
ফ্রান্সে বিমান বিধ্বস্ত, ১১ আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের ন্যান্সি শহরের উপকণ্ঠ টম্বলেন এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ ১১ জন আরোহী সবাই নিহত হয়েছেন।


রবিবার (২৮ জুন) স্থানীয় সময় বেলা ১১টার কিছু পর দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


বিমানটি একটি প্যারাস্যুট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় পাইলটসহ বিমানে থাকা ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন বলে প্রশাসন জানিয়েছে।


বিমানটি ন্যান্সি-এসে অ্যারোড্রোম থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


এদিকে উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে ম্যুর্ত-এ-মোজেল অঞ্চলের বিমানবন্দরসংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তারা সালভাদর আলেন্দে স্ট্রিট এলাকায় না যাওয়ার অনুরোধ জানিয়ে বলে, জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে হবে।
ম্যুর্ত-এ-মোজেল প্রিফেকচার এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি বেসামরিক বিমান দুর্ঘটনা। পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বিভাগীয় অপারেশনাল সেন্টার চালু করা হয়েছে। প্রিফেক্ট ইভ সেগি ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও তদন্ত কার্যক্রম তদারকি করছেন।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com