আগামী ১ মাস ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালি: আব্বাস আরাগচি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৬:২১
আগামী ১ মাস ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালি: আব্বাস আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৩০ দিন এই প্রণালি ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তিনি। ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আমি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি।


আরাগচি আরও বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে এবং সব বাধা দূর হওয়ার পর এই জলপথের পূর্ণ ব্যবহার শুরু করা হবে। আমরা এই বিষয়টি নিয়েই কাজ করছি।


ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর বর্তায়। এক্ষেত্রে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকে এটি সম্পূর্ণ স্পষ্ট করে বলা হয়েছে। যেকোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরো খারাপ করবে এবং প্রণালিটি পুনরায় খোলার প্রক্রিয়াকেও বিলম্বিত করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com