সিলেটের নতুন ডিসি হলেন রেজা হাসান
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৫:৪৬
সিলেটের নতুন ডিসি হলেন রেজা হাসান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান।


রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


মু. রেজা হাসান কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


এর আগে সিলেটের হযরত শাহজালালের মাজারের ৭০০ বছরের ঐতিহ্যবাহী প্রথা ও সংস্কার ভেঙে জেলা প্রশাসনের হস্তক্ষেপের প্রেক্ষিতে সিলেটজুড়ে আলোচনা-সমালোচনার সময় গত ২১ জুন মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে সরিয়ে দেয় সরকার। সারওয়ার আলম এরপর ২২ জুন দায়িত্ব হস্তান্তর করে সিলেট ছাড়েন।


সারওয়ার আলমকে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। এখন পর্যন্ত তাকে কোনো সরকারি দায়িত্ব দেওয়ার খবর পাওয়া যায়নি।


সারওয়ার আলমের বিদায়ের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের এই শূন্য পদে অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করেন পিংকি সাহা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com