
জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। তার পর ৩১ মিনিটে আসে দ্বিতীয় গোল।
৭ মিনিটে গোল পেয়েছিল আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো জাল কাঁপিয়েছিলেন। কিন্তু উদ্যাপনের সুযোগই পাননি। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলতেই গোলটি বাতিল হয়ে যায়।
তবে ১৯ মিনিটে আর কোনও ভুল হয়নি। ১৭ মিনিটে লো সেলসোকে বক্সের বাইরে ফাউল করে ফেলে দিয়েছিলেন জর্ডানের আবু তাহা। তার পর ফ্রি কিক পেলে সেখান থেকেই বাঁকানো শটে সরাসরি জাল কাপান জিওভানি লো সেলসো। জোরালো শটটির সামনে জর্ডান গোলকিপার ছিলেন পুরোপুরি অসহায়।
তার পর ৩১ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হন আলভারেজ। তার মুখ বরাবর লাথি মেরে বসেন জর্ডানের হাড্ডাড। তার পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে স্কোর ২-০ করেন লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপে এটি তার প্রথম গোল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]