
আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দেশটির বাদাখশান প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি বাদাখশান প্রদেশের জুরম থেকে ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে। গভীরতা ছিল ২০৮ কিলোমিটার (১২৯ মাইল), যা মাঝারি ধরনের গভীরতা হিসেবে বিবেচিত।
এই ভূমিকম্পের কম্পন বিশাল একটি অঞ্চলজুড়ে অনুভূত হয়েছে।
এর আগে শুক্রবার (২৬ জুন) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, এর কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলাতেও অনুভূত হয়েছে।
এনএসএমসির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৮ মিনিটে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল কোহলু শহরের ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]