শিরোনাম
তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর গুজব: পুলিশ
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৯:৫২
তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর গুজব: পুলিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতা-কর্মীর মরদেহ ভাসছে’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।


শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে এ কথা জানানো হয়।


পুলিশ সদর দফতর জানিয়েছে, ‘তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’- এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।’


এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানিয়েছে।


পুলিশ সদর দফতর বলছে, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।


কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com