ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৬:১৯
ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চীন সরকারের পক্ষ থেকে দেয়া বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী।


চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটিতে প্রধানমন্ত্রী ছাড়াও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীরা রয়েছেন।


এরআগে, এক বার্তায় জানানো হয় মালয়েশিয়া ও চীন সফর শেষে বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছার কথা।


এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তবে প্রধানমন্ত্রীর সফর এবং দেশে ফেরা নিয়ে কোনো শোডাউন বা র‌্যালি না করার নির্দেশনা দেয়া হয়েছে।


এদিকে চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।


অন্যদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে ৩ চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com