
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবার রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার ভাষ্য, ড. ইউনূস প্রোটেকশন খুঁজছেন, আর সেটি হতে পারে রাষ্ট্রপতির পদ।
নিজের ইউটিউব চ্যানেলে আজ বুধবার প্রকাশিত এক ভিডিওতে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ড. ইউনূসকে নিয়ে যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে, সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত।’
ড. মুহাম্মদ ইউনূস মাত্র ১৮ মাস রাজনীতির সংস্পর্শে এসে পচে-গলে গেছেন বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। তার ভাষ্য, ‘রাজনীতির সংস্পর্শে এসে ড. ইউনূস এতটা অপমানিত, এতটা অবদমিত, এতটা নিগৃহীত হয়েছেন, যাকে বলা যায়—পচে-গলে গান্ধা হয়ে গেছেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘বাংলাদেশে যারা আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। তাদের মধ্যে যদি ইউনূস থাকেন তাহলে তিনি খরচের খাতায় পড়ে গেছেন।’
ড. ইউনূসের আর ইউরোপ-আমেরিকার কাছে যাওয়ার সুযোগ নেই দাবি করে তিনি বলেন, ‘আমেরিকাতে ফিরে যাওয়ার সুযোগ নেই ড. ইউনূসের। আমেরিকা তাকে সেই সুযোগ দেবে না।
আর বাংলাদেশে মানুষ তাকে নিয়ে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে, মবের ভয় দেখাচ্ছে—সে ক্ষেত্রে তার প্রোটেকশন প্রয়োজন। আর সেই প্রোটেকশন হলো রাষ্ট্রপতির মতো একটি সুরক্ষিত পদ। বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ এবং মাথার ওপর বিএনপির মতো একটা বড় দলের ছাদ। সেটা তিনি আশা করতে পারেন এবং সেটা চেষ্টা করছেন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]