ডা. শফিকুর রহমান কোন চেম্বারে রোগী দেখেন, প্রশ্ন তারেকের
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৪
ডা. শফিকুর রহমান কোন চেম্বারে রোগী দেখেন, প্রশ্ন তারেকের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশ্যে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান প্রশ্ন করেছেন, গোলাম পরওয়ারের আয়ের উৎস কি? ডা. শফিকুর রহমান কোন চেম্বারে রোগী দেখেন? ডা. মাসুদ কোন জায়গায় লেখাপড়া করান? তাদের আয়ের উৎস কি?


চাকরিচ্যুত মজলুম কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুকে সমাবেশে তার বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেন তিনি।


মো. তারেক রহমান বলেন, একটা মানুষ তার যৌবনের শুরুতে একটা চাকরিতে ঢুকেছে। তার কাছে অনেক অপশনস ছিল। সে অন্য চাকরিতে যেতে পারত, অন্য ব্যাংকে যেতে পারত, সরকারি চাকরি করতে পারত। আজকে ৮-৯ বছর চাকরির বয়স পরে তাদের বয়স কারো ৩৮, কারো ৪০, কারো ৪১ বছর।


তাদের বিকল্প কোনো চাকরি করার সুযোগ নেই। ৮-৯ বছর ধরে কাজ করা একটা স্টাফকে এভাবে বের করে দেওয়া যায়?
তিনি বলেন, আমাদের দেশে নিয়োগ কিভাবে হয়, আমরা জানি। এখানে চাকরিতে নিয়োগ দেওয়া সহজ, কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া এত সহজ না। শ্রম আইন আছে, কর্মসংস্থান আইন আছে, নির্দিষ্ট ক্ষতিপূরণ আছে।


অথচ শুধুমাত্র একটা লিস্ট করলেন, তাদেরকে রাজনৈতিক ট্যাগ দিলেন, একটা আঞ্চলিক ট্যাগ দিলেন, দিয়ে বের করে দিলেন। এটা একটা মাফিয়াগিরি।


তিনি আরো বলেন, আমার কাছে তথ্য আছে, কয়েকজন শারীরিক প্রতিবন্ধী আছে- যাদেরকে দয়া করা হয়নি, মায়া করা হয়নি। আমার কাছে তথ্য আছে, বরিশালের লোকেরা চাকরিবঞ্চিত হয়েছে। শেরপুরের লোকদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে।


গোপালগঞ্জ তো আছেই। যে ট্যাগ দিয়ে দিচ্ছে যে, নির্দিষ্ট একটা কোম্পানির প্রতিনিধি- সেই ট্যাগটা একটা মিথ্যা ট্যাগ। এই মিথ্যাচারিতা জামায়াতে ইসলামী করছে, শিবির করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com