
রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি। মাছ ও মাংসের দাম প্রায় আগের অবস্থাতেই রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা। একই সঙ্গে টানা বৃষ্টিতে বাড়তে থাকা সবজির দামও দুই সপ্তাহ ধরে কমতে শুরু করেছে। বেশিরভাগ সবজি এখন ৬০ থেকে ৮০ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। তবে মৌসুম শুরু না হওয়ায় শিমসহ কয়েকটি সবজি এখনও চড়া দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ১৫০ টাকা ডজন বিক্রি হওয়া ডিম এখন ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কিছুটা কমে বর্তমানে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দামে তেমন পরিবর্তন নেই। সোনালি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস আগের মতোই ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বিক্রেতাদের মতে, কোনও কোনও মাছের দাম একদিনে ২০ থেকে ৩০ টাকা কমলেও পরদিন আবারও বেড়ে যাচ্ছে। ফলে বাজারে মাছের দাম স্থির থাকছে না।
অন্যদিকে, বাজারে বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। তবে শিমের মৌসুম এখনও শুরু না হওয়ায় এটি সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো ও গাজরের মতো কয়েকটি সবজির সরবরাহ কম থাকায় ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]